১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসির ৩৭তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (১৮ জুন) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। কোম্পানির স্বতন্ত্র পরিচালক নাসির উদ্দিন আহমেদ, এফসিএ, এফসিএস সভায় সভাপতিত্ব করেন।

বৃহস্পতিবার কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সভায় ব্যবস্থাপনা পরিচালক অং কিয়ান হক টেরেন্স, পরিচালকবৃন্দ মোঃ ইমদাদুল হক, এফসিএ এবং নিরঞ্জন চন্দ্র দেবনাথ, ভারপ্রাপ্ত কোম্পানি সচিব সুলতান রিয়াজ মাহমুদ, এসিএস উপস্থিত ছিলেন। অন্যান্য পরিচালকবৃন্দ অনলাইনে সভায় অংশগ্রহণ করেন।

সভায় অন্যান্য আলোচ্যসূচীর পাশাপাশি ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং প্রতি শেয়ারের বিপরীতে ১১ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।