১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউসিবি ইনভেস্টমেন্ট এবং প্রাইম ব্যাংক সিকিউরিটিজ মধ্যে প্যানেল ব্রোকারেজ চুক্তি স্বাক্ষরিত

সম্প্রতি ইউসিবির প্রধান কার্যালয়ে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের মধ্যে একটি প্যানেল ব্রোকারেজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।


এই চুক্তির ফলে ইউসিবি ইনভেস্টমেন্টের গ্রাহকরা এখন থেকে প্রাইম ব্যাংক সিকিউরিটিজের মাধ্যমে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে খুব সহজে এবং দ্রুত শেয়ার লেনদেন করতে পারবেন। এর পাশাপাশি গ্রাহকরা ‘প্রাইম ট্রেডএক্স’ ব্যবহারের সুবিধা পাবেন, যার মাধ্যমে সরাসরি বাজারের অবস্থা পর্যবেক্ষণ, সহজে শেয়ার অর্ডার প্রদান এবং নিজেদের পোর্টফোলিও পরিচালনা করতে পারবেন। এই চুক্তির মাধ্যমে, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড তাদের গ্রাহকদের জন্য আরও দক্ষ এবং উন্নত সেবা প্রদান নিশ্চিত করবে।


এছাড়া ইউসিবি ইনভেস্টমেন্ট তাদের গ্রাহকদের জন্য মার্জিন লোন সুবিধা অব্যাহত রাখবে, যা বাজারের পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে সঠিক ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে বিনিয়োগ বাড়াতে সাহায্য করবে।


চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তানজীম আলমগীরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পক্ষেও ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দেন।