প্রিমিয়ার ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনজুর মফিজ-এর শ্রদ্ধেয় মাতা, মরহুমা আয়েশা বেগম, ১৬ জুন ২০২৬ সালে ৭৮ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে চট্টগ্রামের বাকলিয়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমা দুই পুত্র ও দুই কন্যাসন্তানসহ আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সামাজিক ও ধর্মীয় ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি সর্বমহলে শ্রদ্ধেয় ও সমাদৃত ছিলেন।
প্রিমিয়ার ব্যাংক পরিবারের পক্ষ থেকে আমরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।
আমিন।



