১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংমতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত

দেশের শীর্ষস্থানীয় শরিয়াহ্ভিত্তিক ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক বৃহত্তর নোয়াখালী জেলার আওতাধীন মোট ৫৪টি এজেন্ট আউটলেট এর মালিক, ৬টি লিংক শাখা ব্যবস্থাপক, আউটলেট ম্যানেজার এবং গ্রাহকদের মতবিনিময় সভা ও উঠান বৈঠক আয়োজন করেছে। প্রধান অতিথি হিসেবে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম ভ‚ঁঞা এবং বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ মমতাজুল হক উপস্থিত ছিলেন ।

ফেনী শাখার ব্যবস্থাপক মাহমুদুর রহমান চৌধূরীর সভাপতিত্বে দিনব্যাপী অয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের এজেন্ট, শাখা ব্যবস্থাপক ও আউটলেট ম্যানাজারগণ বিভিন্ন সমস্যা, সমাধানের উপায়, আমানত বৃদ্ধি, কলাকৌশল এবং গ্রাহকসেবা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি দেশের প্রান্তিক জনগোষ্ঠির দোরগোড়ায় আধুনিক ও শরিয়াহসম্মত ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকে আরও জোরদার করছে। তিনি এজেন্ট, শাখা ব্যবস্থাপক ও আউটলেট ম্যানেজারদের সমন্বিতভাবে কাজ করে আমানত বৃদ্ধি, গ্রাহকসেবা উন্নয়ন এবং আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমকে ত্বরান্বিত করার আহŸান জানান। এসময় তিনি ফিঙ্গার প্রিন্ট এর মাধ্যমে এজেন্টে এসে লেনদেন করার বিষয়ে গ্রাহকদের সচেতন করেন এবং অটো জেনারেটেড রিসিপ্ট গ্রহণ এবং এসএমএস দেখে নিশ্চিত হওয়ার জন্য সকলকে সচেতন করেন।

সভা শেষে অংশগ্রহণকারীরা পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকে আরও গতিশীল করে দেশের প্রান্তিক জনগোষ্ঠিকে ব্যাংকিং সেবার আওতায় আনা এবং নিরবিচ্ছিন্ন ও মানসম্মত সেবা প্রদানে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।