১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এপ্রিল মাসের বেতন ছাড়, মঙ্গলবার থেকে টাকা তুলতে পারবেন মাদরাসা শিক্ষক-কর্মচারীরা

মাদরাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জন্য এসেছে বেতন সংক্রান্ত সুখবর। এপ্রিল মাসের বেতন-ভাতার সরকারি অংশ ছাড় করা হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে চেক হস্তান্তর সম্পন্ন হয়েছে। ফলে আগামীকাল মঙ্গলবার থেকে শিক্ষক-কর্মচারীরা তাদের বেতন উত্তোলন করতে পারবেন।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এপ্রিল মাসের বেতন-ভাতার সরকারি অংশ ইতোমধ্যে ছাড় করা হয়েছে এবং এ সংক্রান্ত চারটি চেক অগ্রণী, রূপালী, জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের প্রধান ও স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা সোমবারের পর থেকে নির্ধারিত ব্যাংকগুলো থেকে এপ্রিল মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।