নন-এমপিও মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য ডাটাবেজে অন্তর্ভুক্ত করতে নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
বৃহস্পতিবার (২০ মে) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের এবতেদায়ী ও জেডিসি পরীক্ষায় মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য সঠিকভাবে সংরক্ষণের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তথ্য এন্ট্রির সুবিধার্থে নন-এমপিও মাদ্রাসাগুলোকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। আগামী ২৪ মের মধ্যে নির্ধারিত ফরমেটে প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে।
এতে প্রতিষ্ঠানের নাম, প্রধানের পদবি, ইআইআইএন নম্বর, মোবাইল নম্বর এবং ঠিকানা ইংরেজি অক্ষরে উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে।



