ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি অভিনয়ের ব্যস্ততার মাঝেও সন্তানদের নিয়েই কাটান তার অবসর সময়। ছেলে পূণ্য ও দত্তক নেওয়া কন্যা প্রিয়মকে নিয়ে গড়ে উঠেছে তার ছোট সংসার।
অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে একাই বড় করে তুলছেন এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় পরীমণি নিয়মিতই সন্তানদের সঙ্গে কাটানো মুহূর্ত শেয়ার করেন। এবার মেয়ে প্রিয়মের জন্মদিন উপলক্ষে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তিনি।
ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে আবেগঘন বার্তা দেন পরী। তিনি লিখেছেন, “আমার মা, আমার ছোট্ট রঙিন প্রজাপতি, আমার বাচ্চা-আম্মু তোমাকে অনেক ভালোবাসি। হ্যাপি বার্থডে আমার পুতুল।”
শেয়ার করা ছবিতে দেখা যায়, নীল-সাদা বেলুনে সাজানো ব্যাকড্রপের সামনে মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। সামনে সাজানো ছিল থিম কেকসহ আকর্ষণীয় আয়োজন।
ছবিগুলো প্রকাশের পর ভক্তদের ভালোবাসায় ভাসছেন এই অভিনেত্রী। অনেকে প্রিয়মকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি পরীমণির মাতৃত্বের প্রশংসাও করেছেন।



