১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় হামে ১৭ শিশুর মৃত্যু, এক দিনে সর্বোচ্চ

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে, যা এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর মধ্যে ১৫ জন উপসর্গে এবং ২ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে।

সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেড় মাসে সারাদেশে হাম ও এর উপসর্গে মোট ৩১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫২ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এবং ২৫৯ জন উপসর্গ নিয়ে মারা গেছে।

একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৪৬৭ শিশু। এছাড়া উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৪১ হাজার ৭৯৩ শিশু।

আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ঢাকা বিভাগ। এ বিভাগে এখন পর্যন্ত ১৬১ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ২২ হাজার ৭০৫ শিশু।

গত ২৪ ঘণ্টাতেও সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে এই বিভাগেই। মোট ১৭ মৃত্যুর মধ্যে ১২টিই ঢাকা বিভাগে ঘটেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।