যুদ্ধবিরতির মধ্যেই হিজবুল্লা ইস্যুতে লেবাননকে একসঙ্গে কাজ করার প্রস্তাব দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার।
মঙ্গলবার (২২ এপ্রিল) জেরুজালেমে কূটনীতিকদের এক সভায় তিনি বলেন, লেবানন সরকারকে হিজবুল্লার বিরুদ্ধে যৌথভাবে পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, “হিজবুল্লা লেবাননকে একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছে। এ গোষ্ঠীকে মোকাবিলায় আমাদের যৌথ উদ্যোগ প্রয়োজন।”
বর্তমানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে যুদ্ধবিরতি স্থায়ী করার লক্ষ্যে আলোচনা চলছে। বুধবার থেকে দুই দেশের মধ্যে সরাসরি সংলাপ পুনরায় শুরু হওয়ার কথাও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এর আগে প্রায় দেড় মাসের সংঘাতে লেবাননে ব্যাপক প্রাণহানি ঘটে।
১৯৮২ সালে প্রতিষ্ঠিত হিজবুল্লা ইরানসমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠী, যা দীর্ঘদিন ধরে ইসরায়েলের বিরোধিতা করে আসছে।



