সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৪৫ কোটি ৫৬ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মুন্নু সিরামিকসের লেনদেন হয়েছে ৩১ কোটি ৪৫ লাখ ৩৩ হাজার টাকার।
১৭ কোটি ৫৪ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স, স্যালভো কেমিক্যাল, এশিয়াটিক ল্যাবরেটরিজ, এপেক্স স্পিনিং, টেনকো ড্রাগস, মীর আক্তার ও ইস্টার্ন ব্যাংক পিএলসি।



