জাতীয় সংসদে ১৩৩টি অধ্যাদেশ নিয়ে বিস্তারিত আলোচনার প্রস্তাব দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, একটি বিশেষ কমিটির রিপোর্ট অনুযায়ী কিছু অধ্যাদেশ ‘ল্যাপস’ (বিলুপ্ত) করার প্রস্তাব এসেছে, যা গুরুত্বপূর্ণ এবং ‘জুলাই স্পিরিট’-এর সঙ্গে সম্পৃক্ত। এসব বিষয়ে সংসদে আলোচনা প্রয়োজন বলে তিনি মত দেন।
এ বিষয়ে আইনমন্ত্রী জানান, সংশ্লিষ্ট বিলগুলো নতুন এবং পরে এগুলো যাচাই-বাছাই করে সংসদে উপস্থাপন করা হবে। পরবর্তীতে তিনি সংশোধনী দিয়ে বলেন, আলোচ্য দুটি বিলই মূলত ওই ১৩৩টি অধ্যাদেশের অন্তর্ভুক্ত।
সংসদে সিদ্ধান্ত অনুযায়ী, সব অধ্যাদেশ ধাপে ধাপে উত্থাপন করে আলোচনার সুযোগ রাখা হবে বলে জানানো হয়।



