ট্যাক্স-ফ্রি গাড়ি বা প্লট সুবিধা নয়, সংসদ সদস্যদের জন্য সরকারি মালিকানাধীন গাড়ি ব্যবহারের প্রস্তাব দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
বুধবার সংসদের প্রথম অধিবেশনের ১৯তম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, “আমরা ট্যাক্স-ফ্রি গাড়ি বা প্লট নিতে চাই না। তবে সরকারি কাজের সুবিধার্থে অন্যান্য সরকারি কর্মকর্তাদের মতো সংসদ সদস্যদেরও একটি সরকারি গাড়ি দেওয়া যেতে পারে।”
তিনি জানান, সরকারি মালিকানাধীন গাড়ি এমপি থাকাকালীন সময় পর্যন্ত ব্যবহার করা যাবে এবং এতে অতিরিক্ত খরচের প্রয়োজন হবে না।
হাসনাত আবদুল্লাহ বলেন, বর্তমানে সংসদ সদস্যদের গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য মাসে ৭০ হাজার টাকা বরাদ্দ থাকলেও অনেকের নিজস্ব গাড়ি নেই।
তিনি আরও বলেন, ট্যাক্স-ফ্রি গাড়ি ও প্লট সুবিধা না নেওয়ার বিষয়ে সংসদের সব সদস্য ইতোমধ্যে ঐক্যমতে পৌঁছেছেন এবং এটি একটি ইতিবাচক দৃষ্টান্ত।



