১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন, ফিরছে পুরনো ধাঁচ

পুলিশ সদস্যদের ইউনিফর্মে আবারও পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগের ধাঁচের পোশাকেই ফিরছে পুলিশ বাহিনী, তবে প্যান্টের রং খাকি রাখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

সোমবার (৪ মে) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বর্তমানে চালু থাকা পুলিশের ইউনিফর্ম নিয়ে সদস্যদের মধ্যে আপত্তি ছিল। এ বিষয়ে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করলে তা পর্যালোচনা করে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও জানান, মহানগর পুলিশসহ সারাদেশে পুলিশের পোশাকের উপরের অংশ আগের মতোই থাকবে। তবে নিচের অংশে খাকি রঙের প্যান্ট সংযোজন করা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে জামিনে বের হওয়া কিছু শীর্ষ সন্ত্রাসীর বিষয়ে সরকার অবগত রয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং যারা অপরাধে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।

তিনি উল্লেখ করেন, পুলিশকে যেকোনো পদক্ষেপ নিতে আইনের মধ্যেই থেকে কাজ করতে হয় এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।