১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের কিছু অঞ্চলে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকলেও আগামী পাঁচ দিন বিভিন্ন বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণ হতে পারে।

সোমবার (২৫ মে) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, রাজশাহী ও চট্টগ্রামের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

একই সঙ্গে খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও লক্ষ্মীপুরসহ কয়েকটি অঞ্চলে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

পরবর্তী কয়েক দিনের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে পর্যায়ক্রমে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা থাকবে। এ সময় কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে এবং কিছু এলাকায় দিন ও রাতের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পাঁচ দিন পর বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে পারে এবং তখন আবার তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।