১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাভার থানার ওসি আরমান আলী ক্লোজড

মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে না পারা ও তার সাথে সখ্যতা থাকা ও আইন-শৃঙ্খলা অবনতির জন্য সাভার মডেল থানার ওসি আরমান আলীকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে ।

দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন। জানা যায়, গত ২২শে মে সাভারের রাজাসন এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীমের আস্তানায় নিউজ করতে যান দেশ টিভি ও এস‌এ টিভির তিন সাংবাদিক। এসময় মাদক ব্যবসায়ী শামীমের লোকজন তিন সাংবাদিককে নির্মমভাবে পিটিয়ে আহত করে হাসপাতালে পাঠায়। এঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হলেও এখনো শীর্ষ মাদক ব্যবসায়ী শামীমকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এদিকে মাদক ব্যবসায়ীর সাথে সখ্যতা থাকায় গতকাল সাভার মডেল থানার এসআই ও দুই এ এস আইকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। পরে আজ একই ঘটনায় সাভার মডেল থানার ওসি আরমান আলীকেও ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।