১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্যারিসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

বুধবার (২৭ মে) সকাল সোয়া ৭টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন। পথে ইস্তাম্বুলে ট্রানজিট শেষে তার ফ্রান্সের রাজধানী প্যারিসে পৌঁছানোর কথা রয়েছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করে জানান, ড. ইউনূস সকালে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, তিনি ভিআইপি মর্যাদায় বিমানবন্দর ত্যাগ করেন। তবে তার এই সফরের উদ্দেশ্য বা নির্ধারিত কর্মসূচি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।