১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী শামসুজ্জামান হেলালী

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী হিসেবে অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালীর নাম চূড়ান্ত করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় নগর জামায়াতের শূরা বৈঠকে সদস্যদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে কেন্দ্রীয় ও নগর পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে হেলালী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কাউন্সিলর প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে।

উল্লেখ্য, শামসুজ্জামান হেলালী এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। এছাড়া তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসন থেকেও প্রার্থী হয়েছিলেন।