১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তাল সাগরের আশঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের কারণে সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে-এমন আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জারি করা এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, চট্টগ্রাম সমুদ্র বন্দর, কক্সবাজার সমুদ্র বন্দর, মোংলা সমুদ্র বন্দর এবং পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বায়ুমণ্ডলীয় অস্থিরতার প্রভাবে সাগরে ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পেতে পারে, যা নৌযান চলাচলকে ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে।

এ পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গভীর সমুদ্রে না যেতে জেলে ও ট্রলার মালিকদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।