১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ইইউর ১৯ সুপারিশ, ৬টি অগ্রাধিকার

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ১৯টি সুপারিশ করেছে European Union (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন। এর মধ্যে ছয়টি সুপারিশকে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। একইসঙ্গে, নির্বাচনে প্রার্থীতার অংশগ্রহণের ক্ষেত্রে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে রাজনৈতিক দলগুলোর দেওয়া প্রতিশ্রুতির প্রতিফলন ভবিষ্যতে দেখা যাবে বলেও আশা প্রকাশ করেছে সংস্থাটি।

মিশনটি জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’-এর কোনো অভিযোগ তাদের কাছে আসেনি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ইভার্স ইজাবস বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেন।

প্রতিবেদনে বলা হয়, গত বছরের শেষ দিক থেকে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশে অবস্থান করছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের দিন ইইউ সদস্য রাষ্ট্রগুলোর পাশাপাশি  কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে আগত মোট ২২৩ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক দেশের ৬৪টি জেলায় দায়িত্ব পালন করেন।

এর আগে, ১৪ ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে মিশনটি তাদের প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করেছিল।