১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আজহা উপলক্ষে কাঁচা চামড়ার নতুন দাম নির্ধারণ, বিনামূল্যে লবণ দেবে সরকার

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এ বছর ঢাকায় গরুর কাঁচা চামড়ার প্রতি বর্গফুটের দাম ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১৩ মে) সচিবালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে বাণিজ্যমন্ত্রী Khandaker Abdul Muqtadir নতুন দর ঘোষণা করেন।

মন্ত্রী জানান, ঢাকার বাইরে গরুর কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট ৫৭ থেকে ৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সারা দেশে খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

চামড়া যাতে নষ্ট না হয় সেজন্য সরকার দেশজুড়ে বিনামূল্যে লবণ বিতরণের উদ্যোগ নিয়েছে। এ জন্য ইতোমধ্যে ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ কেনা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের মাধ্যমে জেলা ও উপজেলায় এই লবণ পৌঁছে দেওয়া হবে

সংশ্লিষ্টরা বলছেন, সময়মতো লবণ সরবরাহ এবং চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে চামড়া পাচার কমবে এবং দেশের অর্থনীতিও উপকৃত হবে।

কুরবানিকে কেন্দ্র করে চামড়া শিল্পের বিশাল কর্মযজ্ঞ সুশৃঙ্খল রাখতে প্রতি বছরের মতো এবারও আগাম প্রস্তুতি নিয়েছে সরকার।