১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্র্যাক ব্যাংকের বন্ড তালিকাভুক্তিতে ডিএসইর সঙ্গে চুক্তি

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি. (ডিএসই)-এর অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) প্ল্যাটফর্মে “ব্র্যাক ব্যাংক সেকেন্ড সাবঅর্ডিনেটেড বন্ড” তালিকাভুক্তির লক্ষ্যে ডিএসই ও ব্র্যাক ব্যাংকের মধ্যে একটি তালিকাভুক্তিকরণ চুক্তি স্বাক্ষরিত হয়।

মঙ্গলবার (১২ মে) ডিএসই কার্যালয়ে আয়োজিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার এবং ব্র্যাক ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব তারেক রেফায়েত উল্লাহসহ ছাড়াও উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন লিড অ্যারেঞ্জার ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিঃ এবং ট্রাষ্টি ইউসিবি ইনভেস্টমেন্ট লিঃ এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ৷

উল্লেখ্য যে, বিবিএল সেকেন্ড সাব অর্ডিনেটেড বন্ডসহ ডিএসই এটিবি প্লাটফর্মে এখন পর্যন্ত ৮ টি বন্ড এবং ১টি ইক্যুইটি তালিকাভুক্ত রয়েছে।