১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদ শাজাহান খাঁনের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ

মরহুম মোহাম্মদ শাজাহান খাঁনের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার (১৫ জুন)। এ উপলক্ষে পরিবারের উদ্যোগে দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করা হবে।

উল্লেখ্য, মোহাম্মদ শাজাহান খাঁন ২০০২ সালের ১৫ জুন ইন্তেকাল করেন। জীবদ্দশায় তিনি সততা, মানবিকতা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য সবার কাছে শ্রদ্ধাভাজন ছিলেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবার, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছেন।