দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় আগামী শনিবার (২৩ মে) থেকে টানা ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৩ মে থেকে ৬ জুন পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান ও অন্যান্য কার্যক্রম বন্ধ থাকবে।
তবে আগামী ৭ জুন থেকে বিদ্যালয়গুলোতে যথারীতি নিয়মিত শ্রেণিকক্ষ কার্যক্রম ও স্বাভাবিক পাঠদান শুরু হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।



