১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বেদনার রং নীল শাড়িতে অপু বিশ্বাস, ভক্তদের দিলেন বিশেষ বার্তা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নতুন লুক দিয়ে ভক্তদের নজর কাড়লেন। নীল শাড়িতে সেজে তোলা কয়েকটি ছবি প্রকাশ করে তিনি যেন নিজের অনুভূতির এক নীরব বার্তা পৌঁছে দিয়েছেন অনুসারীদের কাছে।

সোমবার (১৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন আটটি ছবি শেয়ার করেন অপু বিশ্বাস। ছবিগুলোতে তাকে নীল রঙের শাড়িতে অত্যন্ত স্নিগ্ধ ও আকর্ষণীয় রূপে দেখা যায়। বেদনার প্রতীক হিসেবে পরিচিত নীল রঙের শাড়ি পরেও মুখভরা হাসিতে তিনি ছড়িয়ে দিয়েছেন ইতিবাচকতার আবহ।

ছবিতে অপু বিশ্বাসকে হালকা গহনা ও পরিমিত সাজে দেখা গেছে। কানে ও গলায় ছিল মানানসই অলঙ্কার। নীল আভার মেকআপ ও পোশাকের সঙ্গে তার অভিব্যক্তিও ছিল বেশ প্রাণবন্ত। সব মিলিয়ে তার নতুন এই লুক ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ছবি প্রকাশের পরপরই মন্তব্যের ঘর ভরে যায় ভক্তদের প্রশংসায়। একজন ভক্ত লিখেছেন, “শাড়িতেই নারী, যেন নীল পরী।” আরেকজন মন্তব্য করেন, “মাশাআল্লাহ আপু, আপনাকে অনেক সুন্দর লাগছে।” অনেকেই তার সুস্থতা ও সুখ কামনা করে শুভকামনা জানিয়েছেন। কেউ কেউ লিখেছেন, “সবসময় এভাবেই হাসিখুশি থাকুন, এই দোয়া করি।”

এদিকে অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বাস। তার হাতে রয়েছে নতুন দুটি সিনেমার কাজ। এর মধ্যে সিনেমায় তিনি অভিনয় করছেন -এর বিপরীতে। এছাড়া সিনেমায় তাকে দেখা যাবে -এর সঙ্গে জুটি বেঁধে।

নতুন ছবির মাধ্যমে ভক্তদের মুগ্ধ করার পাশাপাশি আসন্ন সিনেমাগুলো নিয়েও দর্শকদের আগ্রহ বাড়িয়ে তুলেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। নীল শাড়িতে তার এই অনন্য উপস্থিতি সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই প্রশংসা কুড়াচ্ছে।