১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে হামে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৬৫ জন।

বুধবার (৩ জুন) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩ জুন সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৬০১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯০ জনের এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫১১ জনের।

এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৯ হাজার ১৯১ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৭৪ হাজার ৫৭২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগ–এ। বিভাগটিতে হাম ও এর উপসর্গে মৃত্যু হয়েছে ২৬৪ জনের এবং আক্রান্ত হয়েছে ৪১ হাজার ৪৪৯ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনা, আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করছেন।