বিশ্বকাপে অভিষেক ম্যাচেই চমক দেখাচ্ছে কেপ ভার্দে। স্পেনের মতো হট ফেবারিট দল প্রথমার্ধে এক গোলও দিতে পারেনি তাদের। স্কোর ০-০।
স্পেন প্রথমার্ধে দাপট দেখিয়েই খেলেছে। ১০টি শট নেয় তারা, এর মধ্যে ৫টি ছিল অন টার্গেট। কিন্তু গোলের দেখা পায়নি। পুরো কৃতিত্ব দিতেই হবে কেপ ভার্দের রক্ষণ এবং তাদের গোলরক্ষক ভোজিনিয়াকে।
কেপ ভার্দেও তিনটি শট নিয়েছিল। তবে তারা সেসব শট লক্ষ্যে রাখতে পারেনি।



