১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজারের বেশি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৬ জন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত দেশে হামে ও হামের উপসর্গে মোট ৫৮৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯০ জনের, আর উপসর্গে মারা গেছে ৪৯৩ জন।

প্রতিবেদনে বলা হয়, এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৯৯৬ জন। আর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৯ হাজার ৬১২ জন।

ঢাকা বিভাগেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এ বিভাগে হামে ও উপসর্গে মৃত্যু হয়েছে ২৫৩ জনের এবং আক্রান্ত হয়েছে ৩৯ হাজার ১৬৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ সকাল ৮টা থেকে ৩০ মে সকাল ৮টা পর্যন্ত এই তথ্য সংগ্রহ করা হয়েছে।